© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সার্জারির পর কেমন আছেন ফজলুর রহমান বাবু, দেখতে গেলেন চঞ্চল

শেয়ার করুন:
সার্জারির পর কেমন আছেন ফজলুর রহমান বাবু, দেখতে গেলেন চঞ্চল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৪ পিএম | ২৫ মার্চ, ২০২৬
ওপেন হার্ট সার্জারি করা হয়েছে অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবুর। গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে চিকিৎসকের পরামর্শে বাসায় বিশ্রামে আছেন। তাকে দেখতে পরিবারে সবাইকে নিয়ে দেখতে গিয়েছেন চঞ্চল চৌধুরী।

আজ (২৫ মার্চ) বুধবার চঞ্চল চৌধুরী তার পরিবারে সদস্য সঙ্গে ফজলুর রহমান বাবুর ছবি পোস্ট করছেন। সঙ্গে তিনি লিখেছেন, ‘এবারের ঈদে সবচেয়ে ভালো লাগার মূহুর্ত ছিলো সপরিবারে বাবু ভাইকে দেখতে যাওয়া। অনেক বড় জটিল একটা অপারেশনের পর বাবু ভাইকে এরকম হাসি মুখে দেখবো, এটাই ছিলো সৃষ্টি কর্তার কাছে বিনীত প্রার্থনা।’



তিনি আরও লিখেছন, ‘আমাদের সকলের প্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু ভাই অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। আশা করি আমরা অনেক দ্রুতই তাকে ক‍্যামেরার সামনে দেখবো তাকে। অনেক শুভকামনা বাবু ভাই…. আপনি একজনই!!’

গত বছর মুক্তিপ্রাপ্ত ‘ইনসাফ’ সিনেমায় দেখা গেছে ফজলুর রহমান বাবুকে। পাশাপাশি বেশ কয়েকটি টিভি নাটকে অভিনয় করেছেন তিনি।

কেএন/টিকে

মন্তব্য করুন