© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গণহত্যা করে পৃথিবীতে কেউ রক্ষা পায় না: খুলনা জেলা প্রশাসক

শেয়ার করুন:
গণহত্যা করে পৃথিবীতে কেউ রক্ষা পায় না: খুলনা জেলা প্রশাসক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৫ পিএম | ২৫ মার্চ, ২০২৬
গণহত্যা করে পৃথিবীতে কেউ রক্ষা পায় না বলে মন্তব্য করেছেন খুলনা জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকার। তিনি বলেন, যারা এ ধরনের অপরাধ করে তারা শেষ পর্যন্ত পরাজিত শক্তিতে পরিণত হয়। 

গণহত্যা দিবস উপলক্ষ্যে বুধবার (২৫ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনাসভায় এ কথা বলেন তিনি। সভার শুরুতে গণহত্যার শিকার সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

জামশেদ খোন্দকার বলেন, জন্মভূমির জন্য আত্মত্যাগ শহীদি মর্যাদা এনে দেয়। দেশপ্রেম, মানবপ্রেম ও সেবাকে ব্রত ধারণ করে সকলকে নিজ নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি। জেলা প্রশাসক বলেন, নিরস্ত্র বাঙালিদের নিশ্চিহ্ন করতে পাকিস্তানি সামরিক বাহিনী ১৯৭১ সালের এই দিনে ঢাকাসহ সারা দেশে গণহত্যা চালায়, যা আমরা ‘কালো রাত’ হিসেবে জানি। 
আলোচনাসভায় বক্তৃতা দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, কেএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম প্রমুখ। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরআই/এসএন

মন্তব্য করুন