© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সেই ভয়াল রাতে পাকিস্তানি মিলিটারি দেখেছিলেন জয়া আহসানের মা

শেয়ার করুন:
সেই ভয়াল রাতে পাকিস্তানি মিলিটারি দেখেছিলেন জয়া আহসানের মা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১১ পিএম | ২৫ মার্চ, ২০২৬
২৫ মার্চ ১৯৭১ সালের রাতে পাকিস্তানি মিলিটারি দেশবাসীর ওপর অমানবিক বর্বরতার ছোবল দিয়েছিল। আজ ২৫ মার্চ, এই দিনে চলচ্চিত্র ও রুপালি পর্দার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সামাজিক মাধ্যমে জানান, তার মা সেই কালরাতের প্রত্যক্ষদর্শী ছিলেন।

জয়া লিখেছেন, ‌‘আমার মায়ের তখন নবীন যুবাবয়স। গান করতেন, লাকী আখন্দের তদারকিতে। সে দিন রাতের বেলায় তিনি গান করতে গেছেন বাংলাদেশ টেলিভিশনে। দেশাত্মবোধক গানের তখন অন্য রকম শক্তি, অন্য রকম আলো। লাকী আখন্দ, শম্পা রেজা আর আমার ছোট খালা-ছোট মামাসহ নানা গাইয়েরাও সঙ্গে আছেন।

হঠাৎ খবর পৌঁছাল, গভীর রাতে ভয়ানক কিছু ঘটতে চলছে। মা বেরিয়ে দেখেন, পথে পাকিস্তানি মিলিটারি গিজগিজ করছে। আতঙ্কে অস্থির হয়ে কোনো রকমে একটা স্কুটার খুঁজে পেতে বাড়িতে পৌঁছালো মা।’
এই ছবিটি পোস্ট করে স্ট্যাটাস দিয়েছেন জয়া আহসান

জয়ার কথায়, এরপরই শুরু হয় ইতিহাসের ভয়ঙ্কর কালরাত। ‘২৫ মার্চ ১৯৭১- একটি অকল্পনীয় জেনোসাইড, যা পৃথিবী কমই দেখেছে। এই স্মৃতি আমাদের ইতিহাসের সঙ্গে চিরকাল জড়িয়ে থাকবে। যত দিন বাংলাদেশ আছে, তত দিন এর স্মৃতি আমাদের অন্তরে জেগে থাকবে।’

শেষবেলায় তিনি লেখেন, ‘মুক্তিযুদ্ধের শহীদদের বিনম্র শ্রদ্ধা।’

এবি/টিএ

মন্তব্য করুন