© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতার বাড়িও হামলায় ক্ষতিগ্রস্ত, দাবি ইরানের

শেয়ার করুন:
বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতার বাড়িও হামলায় ক্ষতিগ্রস্ত, দাবি ইরানের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১২ পিএম | ২৫ মার্চ, ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান হামলায় বিশ্বখ্যাত চলচ্চিত্রকার আব্বাস কিয়ারোস্তামির বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরান। খবর আল জাজিরার।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তিনি প্রশ্ন তোলেন, ‘কিয়ারোস্তামির বাড়ি কি যুক্তরাষ্ট্রের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি ছিল?’

বাঘাই বলেন, এই যুদ্ধ শুধু একটি রাষ্ট্রের বিরুদ্ধে নয়, বরং একটি গভীর শিকড়-গাড়া সংস্কৃতি, সভ্যতা ও পরিচয়ের ওপর আঘাত।

উল্লেখ্য, আব্বাস কিয়ারোস্তামি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন চলচ্চিত্র নির্মাতা। তিনি কান ফিল্ম ফেস্টিভালে ‘পাম দ’অর’ পুরস্কার অর্জন করেন তার চলচ্চিত্র টেস্ট অব চেরির জন্য। এছাড়া তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ক্লোজ-আপ এবং হোয়ার ইজ ইউর ফ্রেন্ডস হাউজ।

তবে এই হামলার বিষয়ে স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো প্রমাণ এখনো প্রকাশ্যে আসেনি।

এসএন 

মন্তব্য করুন