সেনাপ্রধানের সাথে নেপাল রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ছবি: সংগৃহীত
০৮:২০ পিএম | ২৫ মার্চ, ২০২৬
বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় হয়। পাশাপাশি বাংলাদেশ ও নেপালের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ বিনিময় এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে ইতিবাচক মতবিনিময় অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
ইউটি/টিএ