ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানি অধ্যাপকের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত
০৮:২৫ পিএম | ২৫ মার্চ, ২০২৬
জাপানের শিবাউরা ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক ড. কাওয়াশিমা হিরোতো বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের শিবাউরা ইনস্টিটিউট অব টেকনোলজির মধ্যে বায়ু দূষণ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরো জোরদারের বিষয়ে আলোচনা করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম নিরাপদ পরিবেশ গড়তে বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়সমূহের সঙ্গে বায়ু দূষণ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া, শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আরো যৌথ সহযোগিতামূলক গবেষণা কার্যক্রম গ্রহণের ব্যাপারে তিনি আগ্রহ প্রকাশ করেন।
এবি/টিএ
এবি/টিএ