© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কয়েকজন সাঁতরে উঠলেও অধিকাংশ যাত্রী নিয়েই ডুবে বাস

শেয়ার করুন:
কয়েকজন সাঁতরে উঠলেও অধিকাংশ যাত্রী নিয়েই ডুবে বাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৬ পিএম | ২৫ মার্চ, ২০২৬
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সৌহার্দ্য পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। বাসে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। এদের মধ্যে কয়েকজন সাঁতরে উঠেছেন। বাকিদের নিয়েই ডুবে গেছে বাসটি।

বুধবার (২৫ মার্চ) বিকেলে ঘাটের ৩ নম্বর পন্টুনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কিছু যাত্রী হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি ঘাটের পন্টুন দিয়ে ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সরাসরি গভীর নদীতে পড়ে। দুর্ঘটনার পরপরই বাসে থাকা যাত্রীদের মধ্যে কয়েকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

তবে অধিকাংশ যাত্রীই বাসের ভেতরে আটকা পড়ে। ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল জানান, বাসটিতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিল। তাদের মধ্যে ৮-৯ জন বের হতে পারলেও অন্যদের অবস্থা সম্পর্কে এখনো কিছু বলা সম্ভব হচ্ছে না। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। 

এসএস/এসএন

মন্তব্য করুন