© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পরকীয়ার অভিযোগে মুখ খুললেন মৌসুমীর স্বামী

শেয়ার করুন:
পরকীয়ার অভিযোগে মুখ খুললেন মৌসুমীর স্বামী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৭ পিএম | ২৫ মার্চ, ২০২৬
স্বামীর পরকীয়ার জেরে ভাঙল ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদের সংসার। বছরদুয়েক আগে পারিবারিক সিদ্ধান্তে তিনি লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানাকে বিয়ে করেছিলেন তিনি। তবে স্বামীর পরকীয়ার কারণে ভালোবাসার ঘর টিকতে পারেনি।

জানা গেছে, গত বছর নভেম্বর থেকেই তারা এক ছাদের নিচে বসবাস করছেন না। ঘটনার সত্যতা গণমাধ্যমে নিশ্চিত করেছেন মৌসুমী। মৌসুমী হামিদ বলেন, “আপনারা যা শুনেছেন, ঠিকই শুনেছেন। এ নিয়ে বিস্তারিত বলার মতো মানসিক অবস্থায় নেই আমি।”

গুঞ্জন রয়েছে, রানার বিবাহবহির্ভূত সম্পর্ক দীর্ঘ অনেক দিন ধরেই চলছে। নুসরাত তুবা নামে এক তরুণীর সঙ্গে তার ঘনিষ্ঠতার খবর শোনা গেছে। মূলত এসব কারণে সংসারে অশান্তি শুরু হয় এবং সন্দেহ-শঙ্কার আবহ তৈরি হয়। দ্বন্দ্বের ফলে এক পর্যায়ে সম্পর্কচ্ছেদের সিদ্ধান্ত নেন রানা এবং মৌসুমীকে ডিভোর্স লেটার পাঠানো হয়।

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন রানা। তিনি শুধু বললেন, ‘মাসচারেক ধরে আমরা আলাদা থাকছি। একসঙ্গে থাকতে পারছি না, তাই আলাদা থাকা। এর বাইরে আপাতত এ বিষয়ে কিছুই বলতে চাচ্ছি না।’
অন্যদিকে মৌসুমী হামিদ বলেন, ‘বিয়ের আট মাসের মাথায় প্রথম প্রতারণা করে। এরপর আরো কয়েকবার রানার প্রতারণা ধরা পড়ে।

সংসারের কথা ভেবে আমি ওসব এড়িয়ে যাই। কিন্তু এবারের বিষয়টা বেশ সিরিয়াস, প্রমাণসহ ধরা পড়েছে। তাই এবার আর আমার পক্ষে মানা সম্ভব ছিল না। আমার মনে হয়েছে, যথেষ্ট। আর নয়। এর চেয়ে বরং আলাদা থাকাই ভালো।’
উল্লেখ্য, ২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিক আয়োজনে মৌসুমী হামিদ ও আবু সাইয়িদ রানার বিয়ে হয়। অনুষ্ঠানে শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

এবি/টিএ

মন্তব্য করুন