© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভিসার মেয়াদ শেষ, সৌদিতে আটকে পড়াদের বিষয়ে নতুন সিদ্ধান্ত

শেয়ার করুন:
ভিসার মেয়াদ শেষ, সৌদিতে আটকে পড়াদের বিষয়ে নতুন সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৫ পিএম | ২৫ মার্চ, ২০২৬
ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের কারণে ভিসার মেয়াদ শেষে সৌদি আরবে ভ্রমণ, ওমরাহ ও ফাইনাল এক্সিট ভিসায় অবস্থানরত বাংলাদেশিদের দেশত্যাগে নতুন সময় বেধে দেওয়া হয়েছে।

বুধবার (২৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের তথ্যমতে, গত ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে। কিন্তু এখনো সৌদি আরব ত্যাগ করতে পারেননি, তারা আগামী ১৮ এপ্রিলের মধ্যে দেশটি ছাড়তে পারবেন। এ সময়ের মধ্যে যেকোনো দিন টিকিট নিয়ে সরাসরি বিমানবন্দরে গেলেই সৌদি আরব ত্যাগ করা সম্ভব হবে।

এ ক্ষেত্রে কোনো ভিসা নবায়ন বা জরিমানা ছাড়াই দেশটি ত্যাগের সুযোগ থাকবে বলেও জানিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস।

এসএন 

মন্তব্য করুন