মালয়েশিয়ার রাস্তায় শুটিংয়ে ব্যস্ত বলিউডের ইমরান-দিশা
ছবি: সংগৃহীত
০৯:৫৫ পিএম | ২৫ মার্চ, ২০২৬
মালয়েশিয়ার কুয়ালালামপুর এখন বলিউড উন্মাদনায় মুখর। সেই কুয়ালালামপুর শহরের প্রাণকেন্দ্র বুকিত বিনতাংয়ের জনাকীর্ণ রাস্তায় দীর্ঘ প্রতীক্ষিত সিক্যুয়েল ‘আওয়ারাগি ২’-এর শুটিং করতে দেখা গেল জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি ও অভিনেত্রী দিশা পাটানিকে।
মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের প্রাণকেন্দ্র বুকিত বিনতাংয়ের জনাকীর্ণ রাস্তায় দীর্ঘ প্রতীক্ষিত সিক্যুয়েল ‘আওয়ারাগি ২’-এর শুটিং করতে দেখা গেল জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি ও অভিনেত্রী দিশা পাটানিকে।

মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের প্রাণকেন্দ্র বুকিত বিনতাংয়ের জনাকীর্ণ রাস্তায় দীর্ঘ প্রতীক্ষিত সিক্যুয়েল ‘আওয়ারাগি ২’-এর শুটিং করতে দেখা গেল জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি ও অভিনেত্রী দিশা পাটানিকে।
নিয়ন আলোয় ঘেরা এই শৈল্পিক লোকেশনে সিনেমার বেশ কিছু হাই-ভোল্টেজ অ্যাকশন দৃশ্য এবং আবেগঘন মুহূর্তের চিত্রায়ন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ক্লিপে প্রিয় তারকাদের একঝলক দেখার জন্য ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
২০০৭ সালের কাল্ট ক্লাসিক ‘আওয়ারাগি’র সিক্যুয়েলটি পরিচালনা করছেন নীতিন কক্কর। এবারের কিস্তিতে মূল চরিত্র ‘শিবম পণ্ডিত’-এর ভূমিকায় রয়েছেন ইমরান হাশমি, যেখানে তাকে আগের চেয়েও কিছুটা রোগা এবং ফ্রেঞ্চ কাট দাড়ি সংবলিত এক পরিণত লুকে দেখা যাচ্ছে।
গল্পের বিস্তারিত এখনো গোপন রাখা হলেও জানা গেছে, দিশা পাটানি এক রহস্যময় ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন, যার সাথে শিবমের জীবনের এক নতুন মোড় উন্মোচিত হবে। এছাড়া প্রথম সিনেমার মতো এই পর্বেও একটি কালজয়ী মিউজিক অ্যালবাম উপহার দিতে প্রযোজক বিশেষ ভাট বিশেষ গুরুত্ব দিচ্ছেন।
ব্যাংককের শিডিউল শেষ করে বর্তমানে মালয়েশিয়ায় সিনেমার শেষ পর্যায়ের কাজ চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই টিম ভারত ফিরে পোস্ট-প্রোডাকশনের কাজ শুরু করবে। সিনেমাটি চলতি বছরের ৩ এপ্রিল বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। দিনটি অভিনেতা ইমরান হাশমির জন্মদিন যা ভক্তদের মাঝে বাড়তি উদ্দীপনা তৈরি করেছে।
এসএন