© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মন্ত্রীর বউ হওয়ার শখ ছিল বাঁধনের!

শেয়ার করুন:
মন্ত্রীর বউ হওয়ার শখ ছিল বাঁধনের!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৮ পিএম | ২৫ মার্চ, ২০২৬
একটা সময় মন্ত্রীর বউ হওয়ার শখ ছিল আজমেরী হক বাঁধনের। শুধু তাই নয়, নিজে মন্ত্রী হওয়ার ইচ্ছাও ছিল। সম্প্রতি এক অনুষ্ঠানে এমনটা নিজেই জানিয়েছেন অভিনেত্রী।
এবার ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা, যেখানে বাঁধন একজন মন্ত্রীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন।



সিনেমাটি প্রসঙ্গে কথা বলতে গিয়েই বাস্তব জীবনের ইচ্ছার কথা সামনে আনেন তিনি।

এ সময় নিজের ব্যক্তিজীবন নিয়ে বাঁধন বলেন, ‘আমি সবসময়ই খোলামেলা কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি। কোনো বিষয় গোপন রাখতে পছন্দ করি না। সেই জায়গা থেকে বলতে চাই, আমার দুটি ডিভোর্স হয়েছে।

এখন প্রেম করছি। হয়তো ভবিষ্যতে বিয়েও করব।’

এরপর তিনি আরো বলেন, ‘একটা সময় মন্ত্রীর বউ হওয়ার শখ ছিল। শুধু তাই নয়, নিজে মন্ত্রী হওয়ার ইচ্ছাও ছিল।

তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেক ইচ্ছাই পরিবর্তন হয়েছে, যার জন্য আমি আনন্দিত। এখন আমার কাজের প্রতিই সব মনোযোগ।’

তানিম নূরের পরিচালনায় নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি। একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই গল্পে বিভিন্ন চরিত্রের জীবনের নানা দিক ফুটে উঠেছে।

এসএন 

মন্তব্য করুন