© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুবাইয়ে লটারিতে ১২ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি

শেয়ার করুন:
দুবাইয়ে লটারিতে ১২ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৬ পিএম | ২৫ মার্চ, ২০২৬
দুবাই ডিউটি ফ্রি মিলেনিয়াম মিলিয়নিয়ার ড্রতে ১০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকার বেি জিতে রাতারাতি কোটিপতি বনে গেছেন এ কে মনিরুল ইসলাম নামের এক প্রবাসী বাংলাদেশি। বুধবার (২৫ মার্চ) দুল ডিউটি ফ্রির সদর দপ্তরে অনুষ্ঠিত এই ড্রতে তার ভাগ্য খুলে যায়।

৫২ বছর বয়সী মনিরুল ইসলাম গত ১০ বছর ধরে বাহরাইনের রাজধানী মানামায় বসবাস করছেন। তিনি সেখানে বাংলাদেশ দূতাবাসে অফিস সহকারী (ক্লার্ক) হিসেবে কর্মরত আছেন। তিন সন্তানের জনক মনিরুল গত তিন বছর ধরে নিয়মিত দুবাই ডিউটি ফ্রির এই লটারিতে অংশ নিচ্ছিলেন। অবশেষে গত ১৮ মার্চ অনলাইনে কেনা 'মিলেনিয়াম মিলিয়নিয়ার সিরিজ ৫৩৯'-এর ৪২৫৭ নম্বর টিকিটটি তাকে এই বিপুল পরিমাণ অর্থ এনে দেয়।

লটারি জেতার পর উচ্ছ্বসিত মনিরুল ইসলাম দুবাই ডিউটি ফ্রি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, এই জয়ের ফলে এখন তিনি বাংলাদেশে তার পরিবারের জন্য নিজের একটি বাড়ি তৈরি করতে পারবেন। উল্লেখ্য, ১৯৯৯ সালে দুবাই ডিউটি ফ্রির এই প্রমোশন শুরু হওয়ার পর থেকে লটারি জিতে মিলিয়নিয়ার হওয়া তৃতীয় বাংলাদেশি হলেন মনিরুল ইসলাম।

এদিকে মিলেনিয়াম মিলিয়নিয়ার ড্রয়ের পাশাপাশি বিলাসবহুল মোটরবাইকের জন্য 'ফাইনেস্ট সারপ্রাইজ ড্র'ও অনুষ্ঠিত হয়। এতে পাকিস্তানের শিয়ালকোটের এক বাসিন্দা 'এপ্রিলিয়া আরএসভি৪ ১১০০' (কালো-হলুদ রঙের) মডেলের একটি দামি মোটরবাইক জিতেছেন। পাঁচ সন্তানের জনক এবং পেশায় ডিজাইনার ওই ব্যক্তি গত ৯ মার্চ অনলাইনে প্রথমবার ফাইনেস্ট সারপ্রাইজ সিরিজ ৬৬১'-এর ০৮৮২ নম্বর টিকিটটি কিনেই এই চমকপ্রদ পুরস্কার জিতেন।

সূত্র: খালিজ টাইমস
এসএস/এসএন

মন্তব্য করুন