© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পদ্মা নদীতে যাত্রীবাহী বাসডুবি / মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু, নিহত‌দের প‌রিবার‌কে ২৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা

শেয়ার করুন:
মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু, নিহত‌দের প‌রিবার‌কে ২৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৬ এএম | ২৬ মার্চ, ২০২৬
রাজবাড়ীরগোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে একটি যাত্রীবাহী বাস পড়ে দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে তিনজন শিশু, ছয়জন নারী ও তিনজন পুরুষ রয়েছে।

বাসটি কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছিল। বুধবার বিকেলে নদী পারাপারের সময় এটি নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে নদীতে পড়ে যায়। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের বরাত দিয়ে বলা হয়েছে, উদ্ধার অভিযান চলমান আছে এবং নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে।

নৌপরিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের নির্দেশে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর শুরু হয়েছে। এছাড়া প্রত্যেক নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

ইতিমধ্যে নিহত মর্জিনাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসকে/টিকে

মন্তব্য করুন