© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমাদের দেশে গাড়ির লাইসেন্স অনেকসময় দালালের মাধ্যমে টাকার বিনিময়ে দেয়া হয় : রাশেদ খাঁন

শেয়ার করুন:
আমাদের দেশে গাড়ির লাইসেন্স অনেকসময় দালালের মাধ্যমে টাকার বিনিময়ে দেয়া হয় : রাশেদ খাঁন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৯ এএম | ২৬ মার্চ, ২০২৬
বাংলাদেশে সড়ক ও নৌপথে দুর্ঘটনা বাড়ছে অদক্ষ চালক, মাদকাসক্ত ড্রাইভিং ও ব্যবস্থাপনার ঘাটতির কারণে। সাম্প্রতিক ফেরিতে বাস ডুবে যাওয়ার ঘটনায় আবারও সামনে এসেছে এই দীর্ঘদিনের সমস্যা, যা সমাধানে জরুরি কার্যকর পদক্ষেপ প্রয়োজন। বাসডুবির ঘটনায় এমন কিছু কথা সামাজিক মাধ্যমে তুলে ধরেন মুহাম্মদ রাশেদ খাঁন।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুর্ঘটনা পরবর্তী সময়ে রাশেদ খাঁন নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এমন কথা তুলে ধরেন। বাংলাদেশ টাইমসের পাঠকদের জন্য তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো- 

আমাদের দেশে গাড়ির লাইসেন্স অনেকসময় দালালের মাধ্যমে টাকার বিনিময়ে দেওয়া হয়। এতে অদক্ষ ব্যক্তিরা লাইসেন্স পেয়ে যায়। এছাড়া ড্রাইভারদের অনেকে নেশা করে গাড়ি চালায়। অনেকসময় হেলপার দিয়েও গাড়ি চালানো হয়। এছাড়া ফেরিঘাটেও রয়েছে নানা অব্যবস্থাপনা।বাংলাদেশের অধিকাংশ দুর্ঘটনার পিছনে কোন না কোন কারণ থাকে। আজকেও যেভাবে ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস ডুবে গেলো, এই দৃশ্য দেখে প্রত্যেকেরই জীবনটা অনেক মূল্যহীন মনে হচ্ছে। 

বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার এসেছে। সরকারের দায়িত্ব দীর্ঘদিনের এই অব্যবস্থাপনা ও সমস্যা সমাধানে যথাযথ উদ্যোগ গ্রহণ করা।যারা গাড়ি চালায়, তারা প্রশিক্ষিত কি না, তা যাচাই-বাছাই করা। ড্রাইভারদের ডোপ টেস্ট করা, গাড়ি চালানোর প্রশিক্ষণ হেলপার হিসেবে না নেওয়ার ব্যবস্থা ও সরকারিভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা অর্থাৎ কেউ সরকারি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ না নিলে সে ড্রাইভার হতে পারবেনা।

মাদকাসক্ত কেউ যাতে গাড়ি চালাতে না পারে, এজন্য মালিকপক্ষকে অবজারভেশনের মধ্যে রাখা ইত্যাদি ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার। তাহলে মৃত্যু ও দুর্ঘটনার সংখ্যা অনেকটা কমে আসবে বলে মনে করি।

এমআর/টিকে 

মন্তব্য করুন