ইরানের বিরুদ্ধে নিয়ন্ত্রণহীন যুদ্ধ শেষ করার সময় এসে গেছে: জাতিসংঘ মহাসচিব
ছবি: সংগৃহীত
০৩:৫৩ এএম | ২৬ মার্চ, ২০২৬
জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং বিশ্ব একটি বৃহত্তর যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে আছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার এটাই উপযুক্ত সময়।
বুধবার (২৫ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
জাতিসংঘ মহাসচিব বলেন, এখন সময় এসেছে উত্তেজনার সিঁড়ি বেয়ে ওঠা বন্ধ করে কূটনৈতিক সিঁড়ি বেয়ে ওঠার। পাশাপাশি আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধায় ফিরে আসার আহ্বানও করেছেন তিনি।
এছাড়া ইরানকে যারা এই সংঘাতের অংশ নয় সেসব প্রতিবেশীদের ওপর হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি।
এমআর/টিকে