© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বাধীনতার সুফল ভোগ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান বিরোধীদলীয় নেতার

শেয়ার করুন:
স্বাধীনতার সুফল ভোগ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান বিরোধীদলীয় নেতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৮ এএম | ২৬ মার্চ, ২০২৬
স্বাধীনতার সুফল ভোগ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
 
তিনি বলেন, স্বাধীনতার সুফল এতদিন কেউ ভোগ করতে পারেনি। তবে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাই শপথ নিয়েছে। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এর আগে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিরোধীদলীয় নেতারা। এ সময় তারা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া করেন।
 
এসময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, স্বাধীনতার পক্ষে যারা ছিলেন, যারা শহীদ হয়েছেন এবং বীরাঙ্গনাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই।
 
তবে স্বাধীনতার সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই তরুণ প্রজন্মকে আবারও রক্ত দিতে হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ভবিষ্যতে যাতে আর কাউকে রক্ত দিতে না হয়, সে লক্ষ্যেই সবাই কাজ করছি। একাত্তর ও ২৪-এর জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে সাম্য ও মানবিক মর্যাদার বাংলাদেশ গড়তে কাজ করছি।

কেএন/টিকে

মন্তব্য করুন