© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বাধীনতার প্রথম ঘোষক জিয়াউর রহমান, দ্বিতীয়বার দেন মুজিবের নামে: স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন:
স্বাধীনতার প্রথম ঘোষক জিয়াউর রহমান, দ্বিতীয়বার দেন মুজিবের নামে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১০ পিএম | ২৬ মার্চ, ২০২৬
১৯৭১ সালে তৎকালীন মেজর জিয়াউর রহমান প্রথমে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পরে দ্বিতীয়বার শেখ মুজিবুর রহমানের নামে এই ঘোষণা করা হয়।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।  

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘২৫ মার্চ রাতে রাজারবাগে হামলা না হলে স্বাধীনতার ঘোষণা হয়ত আরও কয়েকদিন পরে হতো। রাজারবাগে হামলা হওয়ার পরই মেজর জিয়াউর রহমান প্রথমে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করেন, পরে দ্বিতীয়বার মরহুম নেতা শেখ মুজিবুর রহমানের নামে এই ঘোষণা করা হয়। এবং এটাই সঠিক ইতিহাস।’

এ প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের ঘোষণার সূচনা হয়েছিল রাজারবাগ থেকেই। পুলিশ সংস্কারের ক্ষেত্রে উন্নত রাষ্ট্রের সঙ্গে মতবিনিময় ও সহায়তা চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।’

এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘শরীফ ওসমান হাদির হত্যাকারীকে আইন অনুযায়ী দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অনুরোধপত্র ভারতে পাঠানো হবে।’

এমআই/টিকে

মন্তব্য করুন