© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বাধীনতা দিবসে জয়ার আবেগঘন পোস্ট

শেয়ার করুন:
স্বাধীনতা দিবসে জয়ার আবেগঘন পোস্ট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩১ পিএম | ২৬ মার্চ, ২০২৬
স্বাধীনতা দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস, আত্মত্যাগ এবং স্বাধীনতার চেতনাকে সামনে এনে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন জয়া আহসান।

১৯৭১ সালের ২৬ মার্চের ঐতিহাসিক তাৎপর্য স্মরণ করে তিনি তুলে ধরেছেন পাকিস্তানি দমন-পীড়ন, গণহত্যা এবং দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের জন্মের কথা। পোস্টে মুক্তিযুদ্ধে শহীদ, মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার স্বপ্ন দেখা কোটি মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানান এই অভিনেত্রী।



তিনি লিখেছেন, “১৯৭১ সালে এই দিনে এ দেশের মানুষ পৃথিবীকে জানিয়ে দিয়েছিল, আজ থেকে আমরা স্বাধীন। পাকিস্তানি শাসকরা আমাদের নিরীহ মানুষের ওপর চাপিয়ে দিয়েছিল নৃশংস একটি গণহত্যা। এই মানুষেরাই নয় মাস যুদ্ধের পর তাদের পরাজিত করেছিল। জন্ম দিয়েছিল আমাদের স্বাধীন বাংলাদেশ।''

তিনি আরো লিখেছেন, “এই নয় মাসে কত না কঠিন আত্মত্যাগ, সাহসী লড়াই, অদম্য স্বপ্নের জয়যাত্রা। মুক্তিযুদ্ধকে, অগণিত শহীদদের, মুক্তিযোদ্ধাদের, সেদিনের স্বপ্ন দেখা এ দেশের কোটি মানুষকে অভিবাদন।”

এমআই/টিকে


মন্তব্য করুন