© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পাঁচ দিনে কত আয় করল শাকিব খানের ‘প্রিন্স’?

শেয়ার করুন:
পাঁচ দিনে কত আয় করল শাকিব খানের ‘প্রিন্স’?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪০ পিএম | ২৬ মার্চ, ২০২৬
ঈদুল ফিতরের সিনেমার দৌড়ে প্রেক্ষাগৃহে দাপট দেখাচ্ছে মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি নিয়ে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বক্স অফিসে এর সংগ্রহ বেশ আশাব্যঞ্জক। বিশেষ করে মাল্টিপ্লেক্সগুলোতে সিনেমাটির আয়কে দিচ্ছে নতুন গতি। 

বিএমআর (বাংলাদেশ মুভি রেটিং)-এর তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করেছিল ১৬.১৯ লাখ টাকা। দ্বিতীয় দিনে আয়ের পরিমাণ বেড়ে দাঁড়ায় ২০.০৬ লাখ টাকায়। তবে তৃতীয় দিনে কিছুটা কমে আয়ের অংক ছিল ১৫.২৯ লাখ এবং চতুর্থ দিনে তা ছিল ১৬.৩৮ লাখ টাকা।



পঞ্চম দিনে এসে প্রেক্ষাগৃহে শো-এর সংখ্যা বাড়ার পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে কালেকশনও। এদিন স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, মনিহারসহ দেশের প্রধান প্রধান মাল্টিপ্লেক্সগুলোতে মোট ৪১টি শো চলেছে। যার মধ্যে ১৭টি শো ছিল পুরোপুরি ‘হাউজফুল’ এবং আরও ২টি শো ছিল দর্শকপূর্ণ। পঞ্চম দিন শেষে ‘প্রিন্স’ সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়িয়েছে ৮৬.৪১ লাখ টাকায়। আয়ের এই ধারাবাহিকতা বজায় থাকলে আজ ষষ্ঠ দিনেই সিনেমাটি ১ কোটির ক্লাবে প্রবেশ করবে বলে ইঙ্গিত দিয়েছে বিএমআর।

আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমায় শাকিব খানকে দেখা গেছে একেবারে ভিন্ন এক গ্যাংস্টার ইমেজে। অ্যাকশনধর্মী এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু।

কেএন/টিকে

মন্তব্য করুন