গৌরীকে ৪০টি হিরের তৈরি সমুদ্রনীল রঙের আংটি উপহার দিলেন আমির
ছবি: সংগৃহীত
০১:০৫ পিএম | ২৬ মার্চ, ২০২৬
প্রেমিকা গৌরীর সঙ্গে একত্রবাস করছেন। যদিও বিয়ে করবেন কি না সেই নিয়ে সন্দিহান আমির নিজেও। কিন্তু এর মাঝে প্রেয়সীকে উপহার দিয়েছেন ৪০টি হিরেখচিত আংটি। কী বিশেষত্ব রয়েছে এই আংটির?
নিজের ৬০তম জন্মদিনে প্রেমিকা গৌরীর সঙ্গে সকলের আলাপ করিয়ে দেন আমির খান। যদিও এর আগে দু’টি বিবাহবিচ্ছেদ হয় তাঁর। তার পর ভেঙে পড়েন আমির। ভেবেছিলেন আর কখনও কাউকে ভালবাসতে পারবেন না। কিন্তু গৌরী নাকি তাঁর সেই ধারণা বদলে দেন। একত্রবাস করছেন তাঁরা। যদিও বিয়ে করবেন কি না সেই নিয়ে সন্দিহান অভিনেতা নিজেও। কিন্তু এর মাঝে প্রেয়সীকে উপহার দিয়েছেন ৪০টি হিরেখচিত আংটি। কী বিশেষত্ব রয়েছে এই আংটির?

গৌরীর আংটির অ্যাকোয়ামেরিন পাথরটি ব্রাজ়িল থেকে আমদানি করা হয়েছিল। এই পাথরটি তার সমুদ্র-নীল আভার জন্য পরিচিত। একে দ্যুতিময় সমুদ্র-নীল রত্নপাথরও বলা হয়। বিশ্বাস করা হয়, এটি পরিধান করলে মন শান্ত হয়, মনোযোগ বাড়ে এবং শক্তি বৃদ্ধি পায়। এটি উপহার দেওয়া শুভ বলে মনে করা হয়। এই আংটিটি তৈরি করতে এক মাস থেকে বছরখানেক লেগেছে কারুকাজ করার জন্য। এই শিল্পকর্মটিকে সত্যিই অনন্য করে তোলার জন্য এর প্রতিটি খুঁটিনাটি অত্যন্ত যত্ন সহকারে নকশা করা হয়েছিল। ১৩১ জন শিল্পী মিলে এই আংটিটি তৈরি করেন।
‘কুইন’ নামে একটি গয়নার ব্র্যান্ড থেকে এই আংটি কেনেন আমির। এই আংটির নকশা নাকি আর পাওয়া যাবে না, এতটাই বিরল এটা। সম্প্রতি একটি অনুষ্ঠানে গৌরীর আঙুলে জ্বলজ্বল করতে দেখা গিয়েছিল এই আংটিটি।
এবি/টিএ
এবি/টিএ