ব্রাহ্মণবাড়িয়ায় গোপনে বাড়িতে এসে গ্রেপ্তার যুবলীগ নেতা
ছবি: সংগৃহীত
০৫:৪৮ পিএম | ২৬ মার্চ, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় গোপনে নিজ বাড়িতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগ নেতা। দীর্ঘসময় ধরে পলাতক ছিলেন তিনি।
বুধবার (২৫ মার্চ) রাত ১টার দিকে উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের সিন্দিউরূ গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তিনি অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার সকালে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
গ্রেপ্তার মো. আলী আজম (৪৫) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সভাপতি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আলী আজমের নামে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি পলাতক ছিলেন। ২৫ মার্চ তিনি গোপনে নিজ বাড়িতে আসেন। খবর পেয়ে পুলিশ ও ডিবির যৌথ টিম অভিযান চালিয়ে তাকে সেখান থেকে গ্রেপ্তার করে।
ওসি আরও জানান, গ্রেপ্তারের পর আজম অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে তাকে হাসপাতালে চেকআপ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ইউটি/টিএ