© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

একান্ত সফরের বদলে বন্ধুদের সঙ্গে সময় কাটালেন বিজয় ও রাশমিকা!

শেয়ার করুন:
একান্ত সফরের বদলে বন্ধুদের সঙ্গে সময় কাটালেন বিজয় ও রাশমিকা!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৪ পিএম | ২৬ মার্চ, ২০২৬
তারকাদের বিয়ে মানেই সাধারণত আড়ম্বর, আলো, ব্যক্তিগত আয়োজন এবং তার পরপরই একান্ত সময় কাটানোর জন্য দূরের কোনও বিলাসবহুল গন্তব্যে মধুচন্দ্রিমা। কিন্তু সেই চেনা ছক থেকে আলাদা পথই বেছে নিয়েছেন বিজয় দেবরাকোন্ডা এবং রাশমিকা মান্দানা। বিয়ের পর একান্তে সময় কাটানোর প্রচলিত পরিকল্পনার বদলে তাঁরা বেছে নিয়েছেন বন্ধুদের সঙ্গে সময় ভাগ করে নেওয়ার এক ভিন্ন অভিজ্ঞতা।

দক্ষিণী এই তারকাজুটির সিদ্ধান্তে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে একটি নতুন শব্দ‘বাডিমুন’। অর্থাৎ মধুচন্দ্রিমা হলেও সেখানে শুধু দু’জন নন, থাকছেন ঘনিষ্ঠ বন্ধুরাও।

তারকাদের ক্ষেত্রে সাধারণত মধুচন্দ্রিমা মানে নির্জন সমুদ্রতট, ব্যক্তিগত মুহূর্ত আর জনসমাগম থেকে দূরে থাকা। কিন্তু বিজয় ও রাশমিকার ভাবনায় সেই সংজ্ঞা ভিন্ন। তাঁদের কাছে ভ্রমণ মানে শুধু দু’জনের সময় নয়, বরং কাছের মানুষদের নিয়ে স্মৃতি তৈরি করা। একসঙ্গে গল্প, খেলাধুলা, সুইমিং পুলে সময় কাটানো, সূর্যাস্ত দেখা আর নানা খাবারের স্বাদ নেওয়াই ছিল এই সফরের মূল আনন্দ।



রাশমিকা নিজেই জানিয়েছেন, তিনি এমন ভ্রমণেই স্বচ্ছন্দ যেখানে পরিবার বা বন্ধুদের সঙ্গে নির্ভার সময় কাটানো যায়। তাঁর মতে, আনন্দ তখনই পূর্ণ হয় যখন সেটি ভাগ করে নেওয়ার মানুষ থাকে। সেই ভাবনা থেকেই একান্ত নির্জনতার বদলে বেছে নেওয়া হয়েছে একসঙ্গে থাকার পরিবেশ।

বিজয়ও আগে বিভিন্ন সময় বলেছেন, তিনি একা সময় কাটানোর মানুষ নন। বরং কাছের মানুষদের ঘিরে থাকতেই তাঁর বেশি ভালো লাগে। ফলে এই সিদ্ধান্ত যেন তাঁদের ব্যক্তিত্বের সঙ্গেই মিলে যায়।

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল বরাবরই প্রবল। আর সেই কারণেই তাঁদের এই ব্যতিক্রমী সিদ্ধান্তও দ্রুত আলোচনায় এসেছে। কারণ যেখানে বেশির ভাগ তারকা বিয়ের পর ব্যক্তিগত গোপন সময়কে অগ্রাধিকার দেন, সেখানে বিজয় ও রাশমিকা দেখালেন, সম্পর্কের আনন্দ কখনও কখনও আরও বিস্তৃত পরিসরেও ধরা দিতে পারে।

পিআর/এসএন

মন্তব্য করুন