© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘বনলতা এক্সপ্রেস’ / ৪ দিনেই কোটি টাকার টিকিট বিক্রি

শেয়ার করুন:
৪ দিনেই কোটি টাকার টিকিট বিক্রি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫১ পিএম | ২৬ মার্চ, ২০২৬
ঈদে মুক্তি পাওয়া পাঁচ সিনেমার মধ্যে প্রেক্ষাগৃহে বেশ ভালো সাড়া ফেলেছে ‘বনলতা এক্সপ্রেস’। দর্শকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও রমরমিয়ে আয় করছে ছবিটি।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, মাত্র চার দিনেই ছবিটি ১ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। স্টার সিনেপ্লেক্সের সবকটি শাখা থেকে চার দিনে মোট ৮৫ লাখ এবং ব্লকবাস্টার সিনেমাসে ১৫ লাখেরও বেশি টিকিট বিক্রি করেছে।



এর আগে মুক্তির প্রথম দিনে সিনেমাটি খাতা খোলে ১৮.৫৪ লাখ টাকার টিকিট বিক্রি দিয়ে। দ্বিতীয় দিনে ২২.২৬ লাখ টাকা এবং আর তৃতীয় দিনে সিনেমাটি ২৮.৮৯ লাখ টাকার টিকিট বিক্রি করে। মুক্তির দিন থেকে প্রতিদিনই বেশ অনেকটা করে এগিয়েছে সিনেমাটির আয়।

নির্মাতা তানিম নূর পরিচালিত এই সিনেমাটি হুমায়ূন আহমেদ-এর ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত।

একটি ট্রেনযাত্রাকে ঘিরে এগোনো গল্পে যাত্রীদের জীবনের নানা দিক উঠে এসেছে। সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনসহ আরো অনেকে।

এসএন 

মন্তব্য করুন