© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসরায়েলকে সহায়তা করতে মধ্যপ্রাচ্য যুদ্ধে যোগ দেবে উগান্ডা

শেয়ার করুন:
ইসরায়েলকে সহায়তা করতে মধ্যপ্রাচ্য যুদ্ধে যোগ দেবে উগান্ডা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৬ পিএম | ২৬ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইসরায়েলের পরাজয় বা ধ্বংসের সম্ভাবনা দেখলে দেশটির পক্ষে যুদ্ধে নামবে উগান্ডা।

উগান্ডার সামরিক বাহিনী প্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা এমন ঘোষণা দিয়েছেন বলে আজ বৃহস্পতিবার তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে।

জেনারেল কাইনেরুগাবা উগান্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির ছেলে ও দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) গতকাল বুধবার এক পোস্টে তিনি বলেছেন, 'আমরা চাই মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখনই শেষ হোক। বিশ্ব এতে ক্লান্ত। কিন্তু ইসরায়েলকে ধ্বংস বা পরাজিত করার যেকোনো আলোচনা আমাদেরকে এই যুদ্ধে টেনে আনবে—ইসরায়েলের পক্ষে।'



গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে সামরিক হামলা শুরুর চতুর্থ সপ্তাহে এসে সাম্প্রতিক যুদ্ধ দিয়ে সংলাপের আলোচনার মধ্যে উগান্ডার পক্ষ থেকে এমন মন্তব্য এল। এক প্রতিবেদনে টাইমস অব ইসরায়েল জানায়, গত মাসে জেনারেল কাইনেরুগাবা উগান্ডায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাই ইয়োনাথান ‘ইওনি’ নেতানিয়াহুর একটি ভাস্কর্য স্থাপন করার ঘোষণা দিয়েছিলেন। ১৯৭৬ সালে উগান্ডার এন্টেবে বিমানবন্দরে জিম্মি উদ্ধারে গিয়ে কমান্ডো অভিযানের নেতৃত্ব দেওয়ার সময় ইওনি নেতানিয়াহু নিহত হয়েছিলেন।

এবি/টিএ

মন্তব্য করুন