কেন অমিতাভের নাম শুনেই জয়াকে জড়িয়ে ধরেন রেখা?
ছবি: সংগৃহীত
০৭:২৭ পিএম | ২৬ মার্চ, ২০২৬
বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের সাফল্যের মুহূর্তে রুপালি পর্দার দুই গুরুত্বপূর্ণ নারী জয়া বচ্চন ও রেখার সম্পর্কের একটি নজরকাড়া ঘটনা সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অমিতাভের নাম ঘোষণা হতেই রেখা নিজের আসন ছেড়ে ছুটে যান জয়ার কাছে এবং অশ্রুবিহ্বল চোখে জয়াকে জড়িয়ে ধরে। মঞ্চে পুরস্কার গ্রহণের সময় অমিতাভকে করতালি দিয়ে উদ্যাপন করেছিলেন রেখা। সেই মুহূর্তে জয়াও রেখাকে সমর্থন করেছিলেন।
এই ঘটনাটি মনে করিয়ে দেয় ১৯৮১ সালের ‘সিলসিলা’ ছবির কথা, যেখানে অমিতাভ, জয়া ও রেখার চরিত্রের মধ্য দিয়ে বিবাহবহির্ভূত সম্পর্কের জটিলতা দেখানো হয়েছিল। বাস্তব জীবনের এই ত্রয়ী সম্পর্কের সমীকরণও তখন ইন্ডাস্ট্রিতে আলোচনা-সমালোচনার বিষয় হয়ে ওঠে। শোনা যায়, রেখাকে জয়া বুঝিয়েছিলেন যে স্ত্রীর আসনে তিনিই থাকবেন সব সময়, তবুও অমিতাভের নাম শুনে রেখা জয়াকে জড়িয়ে ধরেছিলেন।

১৯৭৩ সালে ৩ জুন অমিতাভ ও জয়ার বিবাহ হয় এবং ১৯৭৬ সালে ‘দো অনজানে’ ছবির সেটে অমিতাভ ও রেখার পরিচয় ঘটে। সেই বন্ধুত্ব ঘনিষ্ঠতা পরে ‘সিলসিলা’ ছবিতে চলচ্চিত্রে পরিণত হয়। বাস্তব জীবনের সম্পর্ক ও পর্দার কাহিনী মিলিয়ে বলিউডের এই মুহূর্ত আজও দর্শক এবং অনুরাগীদের মনে তাজা।
পিআর/এসএন