এখন আর বিরক্তি আসে না: অহনা দত্ত
ছবি: সংগৃহীত
০৭:৪০ পিএম | ২৬ মার্চ, ২০২৬
ছোটপর্দার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ দিয়ে যাত্রা শুরু করেছিলেন অহনা দত্ত। সেখানে মিশকা চরিত্রের মাধ্যমে খলনায়িকার পরিচয় পেয়েছিলেন তিনি। এরপর রাজ চক্রবর্তী পরিচালিত ‘সন্তান’ ছবিতেও নেতিবাচক চরিত্রে দেখা যায় অহনাকে। সম্প্রতি শুরু হওয়া ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকেও তিনি আবার দাপুটে খলনায়িকার ভূমিকায়।
একটানা নেতিবাচক চরিত্রে অভিনয় নিয়ে অভিনেত্রী বলেন, “আমাদের কি এত বেছে কাজ করার সুযোগ আছে? অনেকেই ভাববেন একঘেয়েমি। কিন্তু আমি একেবারেই ওইভাবে ভাবছি না। এখন আমার কর্মজীবনের শুরু। সুযোগ পেলেই তা গ্রহণ করতে চাই। মিশকা আর কুন্তলিনী একে অপরের থেকে আলাদা, তাই বিরক্তি আসে না।”

অভিনেত্রী জীবনের ব্যক্তিগত দিক নিয়েও জানান, মেয়ের জন্মের চার মাস পর থেকেই কাজ শুরু করেছেন। শুটিংয়ের ফাঁকে একরত্তির সঙ্গে সময় কাটান। সদ্য মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠান হয়েছে। স্বামী দীপঙ্কর রায় রূপটানশিল্পী হওয়ায় দু’জনেই কাজ ভাগাভাগি করে সময় দেন মেয়ের জন্য। অহনা এখন যে কোনো সুযোগ গ্রহণ করতে প্রস্তুত, পরে চরিত্র বাছাই করার কথা ভাববেন।
পিআর/এসএন