আজ পপ তারকা ফেরদৌস ওয়াহিদের জন্মদিন
ছবি: সংগৃহীত
১০:৩৯ পিএম | ২৬ মার্চ, ২০২৬
বাংলা গানের অঙ্গনে এক অনন্য নাম ফেরদৌস ওয়াহিদ। আজ এই জনপ্রিয় শিল্পীর জন্মদিন। ১৯৫৩ সালে মুন্সিগঞ্জ-এ জন্ম নেওয়া এই শিল্পী পাঁচ দশকেরও বেশি সময় ধরে সংগীতজগতে নিজের স্বতন্ত্র উপস্থিতি ধরে রেখেছেন।
দেশে পপ ধারার গানে যখন নতুন এক প্রবাহ তৈরি হচ্ছিল, তখন সেই যাত্রার অন্যতম মুখ ছিলেন ফেরদৌস ওয়াহিদ। কণ্ঠ, পরিবেশন ভঙ্গি আর মঞ্চে উপস্থিতির কারণে খুব দ্রুতই আলাদা পরিচিতি পান তিনি। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে প্রজন্মের পর প্রজন্মের শ্রোতার কাছে প্রিয় হয়ে ওঠেন।

শুধু গানেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি তিনি। চলচ্চিত্রেও অভিনয় করেছেন, পরিচালনায়ও যুক্ত থেকেছেন। সংগীতের বাইরে পর্দায় তাঁর উপস্থিতিও দর্শকের আগ্রহ কেড়েছে বহুবার। তাঁর শিল্পীজীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়েছিল চলচ্চিত্রে প্লেব্যাকের মাধ্যমে। প্রথমবার প্লেব্যাক করেন আসামী হাজির ছবিতে, যা তাঁর কণ্ঠযাত্রায় নতুন মাত্রা যোগ করে।
বাংলাদেশের সংগীতাঙ্গনে নানা সময়ে পরিবর্তন এলেও ফেরদৌস ওয়াহিদের গান আলাদা করে মনে রেখেছে শ্রোতারা। তাঁর গাওয়া বহু গান এখনও নস্টালজিয়ার অংশ হয়ে আছে। জন্মদিনে সংগীতপ্রেমীদের কাছে তাই ফিরে আসে তাঁর দীর্ঘ পথচলার গল্প, সংগ্রাম আর সাফল্যের স্মৃতি।
পিআর/এসএন