© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরান নয়, যুক্তরাষ্ট্র নিজের সঙ্গে নিজেই আলোচনা করছে: ইরানি মুখপাত্র

শেয়ার করুন:
ইরান নয়, যুক্তরাষ্ট্র নিজের সঙ্গে নিজেই আলোচনা করছে: ইরানি মুখপাত্র

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩১ এএম | ২৭ মার্চ, ২০২৬
ইরান নয়, বরং যুক্তরাষ্ট্র নিজের সঙ্গেই নিজে আলোচনা করছে- এমন মন্তব্য করেছেন দেশটির এক সামরিক মুখপাত্র। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি বলেন, যুক্তরাষ্ট্রের দাবি বাস্তবতার সঙ্গে মেলে না।

তিনি কটাক্ষ করে বলেন, 'আপনাদের কি অভ্যন্তরীণ দ্বন্দ্ব এতটাই বেড়েছে যে এখন নিজের সঙ্গেই আলোচনা করছেন'?

এর আগে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা চলছে। তারা যুদ্ধ শেষ করে চুক্তি করতে চায়।

এদিকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাবের জবাব দিয়েছে তেহরান। সেখানে যুদ্ধ শেষ করতে তারা বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে। এর মধ্যে রয়েছে- হত্যা ও আগ্রাসন বন্ধ করতে হবে, ভবিষ্যতে যুদ্ধ ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে এবং সব ফ্রন্টে যুদ্ধ শেষ হবে।

এছাড়া হরমুজ প্রণালির ওপর নিজেদের সার্বভৌম অধিকার পুনর্ব্যক্ত করেছে ইরান। তাদের দাবি, এটি ইরানের স্বাভাবিক ও আইনি অধিকার এবং তা স্বীকৃতি দিতে হবে।

একই সঙ্গে সূত্রটি বলছে, যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব আসলে 'তৃতীয় ধোঁকা'। ইরান মনে করছে, আলোচনার নামে যুক্তরাষ্ট্র একদিকে বিশ্বকে বিভ্রান্ত করতে চায়, অন্যদিকে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে চায় এবং নতুন সামরিক পদক্ষেপের জন্য সময় নিতে চায়।

এসকে/টিএ

মন্তব্য করুন