যুদ্ধে লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১১৬, বাস্তুচ্যুত লাখো মানুষ
ছবি: সংগৃহীত
০৪:২৭ এএম | ২৭ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে লেবাননে নিহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, নিহতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত ১ হাজার ১১৬ জনে দাঁড়িয়েছে।
লেবাননের বিপর্যয় ও ঝুঁকি ব্যবস্থাপনা দপ্তরের তথ্য অনুযায়ী, এ যুদ্ধে আহত হয়েছেন আরও ৩ হাজার ২২৯ জন। পাশাপাশি, সহিংসতার কারণে দেশজুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ২৬২ জনে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েল লক্ষ্য করে হামলা চালালে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
সূত্র : বিবিসি
এসকে/টিএ