ইরানের সাবেক সর্বোচ্চ নেতাকে ‘পাগল’ বললেন ট্রাম্প
ছবি: সংগৃহীত
০৯:২১ এএম | ২৭ মার্চ, ২০২৬
যুদ্ধ বন্ধে ইরান আলোচনায় না এলে ‘ভয়াবহ পরিণতির’ মুখোমুখি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি ইরানের সাবেক সর্বোচ্চ নেতাকে ‘পাগল’ বলেও মন্তব্য করেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) হোয়াইট হাউসে অনুষ্ঠিত ক্যাবিনেট মিটিংয়ে ট্রাম্প এসব কথা বলেন। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানে হস্তক্ষেপ না করলে পুরো বিশ্বই ঝুঁকির মধ্যে পড়ত।
ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানিরা ভালো যোদ্ধা নয়, তবে তারা খুব দক্ষ আলোচক। ট্রাম্প আরো বলেন, চুক্তির জন্য ইরানই অনুরোধ করছে, আমি না।
পোস্টে তিনি বলেন, যত দ্রুত সম্ভব, এ বিষয়ে 'সিরিয়াস' হওয়া ভালো। কারণ সময় শেষ হয়ে গেলে সেখান থেকে আর ফিরে আসার সুযোগ থাকবে না এবং তার পরিণতিও ভালো হবে না।
ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত সত্ত্বেও ইরানের সামরিক বাহিনী অনেকটাই নিষ্ক্রিয় হয়ে গেছে।
তিনি বলেন, আমরা ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করছি।
কেএন/এসএন