ইরানের পক্ষে যুদ্ধে নামতে প্রস্তুত ইয়েমেনের হুতি গোষ্ঠী
ছবি: সংগৃহীত
১০:০৪ এএম | ২৭ মার্চ, ২০২৬
হুতিদের সুস্পষ্ট লক্ষ্য হবে ইয়েমেনের উপকূলের বাইরের বাব আল-মান্দেব প্রণালি। এই প্রণালি হয়ে সুয়েজ খালের দিকে সমুদ্রযান চলাচল করে। তখন হরমুজ প্রণালির পর আরেকটি জলপথেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে ইরান। সেটা হলে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি আরও অস্থির হবে।
ইরানের পক্ষে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। প্রয়োজন হলে যেকোনো সময় যুদ্ধ শুরুর সামরিক প্রস্তুতি রয়েছে বলেও জানিয়েছে তারা।
হুতির একজন নেতা রয়টার্সকে জানিয়েছেন, ইরানকে সমর্থন করতে সব ধরনের বিকল্পসহ তারা প্রস্তুত রয়েছেন।
এ যুদ্ধে হুতি যুক্ত হলে একটি নতুন ফ্রন্ট খুলে যাবে। হুতিদের সুস্পষ্ট লক্ষ্য হবে ইয়েমেনের উপকূলের বাইরের বাব আল-মান্দেব প্রণালি। এই প্রণালি হয়ে সুয়েজ খালের দিকে সমুদ্রযান চলাচল করে। তখন হরমুজ প্রণালির পর আরেকটি জলপথেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে ইরান। সেটা হলে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি আরও অস্থির হবে।
এর আগেও বিভিন্ন সময়ে হুতি গোষ্ঠী ওই জলপথে ট্যাংক ও জাহাজে হামলা চালিয়েছে।
টিজে/এসএন