© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পলাতক সরকারের রোষানলে কাজ করতে পারেনি ‘আমরা বিএনপি পরিবার’: আতিকুর রহমান

শেয়ার করুন:
পলাতক সরকারের রোষানলে কাজ করতে পারেনি ‘আমরা বিএনপি পরিবার’: আতিকুর রহমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৪ পিএম | ২৭ মার্চ, ২০২৬
পলাতক ও স্বৈরাচার সরকারের রোষানলে থেকে আমরা বিএনপি পরিবার দীর্ঘদিন আত্মমানবতার কাজ করতে পারেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

শুক্রবার (২৭ মার্চ) সকালে চট্টগ্রামের প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
 
অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘যেখানেই মানুষ খুব খারাপ অবস্থায় থাকে, তার পাশে দাঁড়াতেই তারেক রহমান আমরা বিএনপি পরিবার সংগঠনটি তৈরি করেছেন।’

তিনি আরও বলেন, ‘পলাতক সরকারের রোষানলে এতদিন আমরা কাজ করতে পারিনি। তবে তারেক রহমান দীর্ঘ সময় বিদেশ থাকলেও, সেখান থেকেই সংগঠনটি পরিচালনায় আমাদের নানা নির্দেশনা দিয়ে গেছেন।’

কেএন/এসএন

মন্তব্য করুন