© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের আবাসিক এলাকায় বিমান হামলায় নিহত ১৮

শেয়ার করুন:
ইরানের আবাসিক এলাকায় বিমান হামলায় নিহত ১৮

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৬ পিএম | ২৭ মার্চ, ২০২৬
ইরানের কোম শহরের একটি আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ ঘটনায় কমপক্ষে ১৮ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, হতাহতদের উদ্ধার করা হয়েছে। হামলা সরাসরি আবাসিক এলাকায় চালানো হয়েছে।

ইরানের ফার্স নিউজ এজেন্সি এবং তাসনিম জানিয়েছে, কোম শহরের পার্দিসান এলাকায় চালানো ওই হামলায় ১৮ জন নিহত হয়েছে। প্রথম ছয় জনের নিহত হওয়ার কথা জানানো হয়েছিল। পরে তা হালনাগাদ করা হয়। একই হামলায় ১০ জন আহত হয়েছেন।

সূত্র: আল–জাজিরা
এসএস/টিএ

মন্তব্য করুন