যুদ্ধ বন্ধে চাপে ডোনাল্ড ট্রাম্প, ইরান নিয়ে ভয়ে আছেন মিত্ররা
ছবি: সংগৃহীত
০৩:৩৩ এএম | ২৮ মার্চ, ২০২৬
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছাতে সময়সীমা ঘনিয়ে আসায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাপে পড়েছেন। একদিকে অভ্যন্তরীণভাবে যুদ্ধ বন্ধের দাবি জোরালো হচ্ছে, অন্যদিকে ইরানকে ‘বিপজ্জনক আঞ্চলিক শক্তি’ হিসেবে দেখছে যুক্তরাষ্ট্রের মিত্ররা—এই দুই বিপরীত চাপের মধ্যে পড়েছেন তিনি।
প্রায় চার সপ্তাহ ধরে চলা এই সংঘাতকে ট্রাম্প ‘সামান্য যাত্রাবিরতি’ বললেও বাস্তবে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাজার হাজার বিমান হামলার পরও ইরান সরকার টিকে আছে এবং পাল্টা কৌশল হিসেবে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সীমিত করেছে।
ট্রাম্প প্রশাসন দ্রুত যুদ্ধ শেষ করতে চাইলেও বাস্তবতা ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। প্রেসিডেন্ট তার নির্ধারিত চীন সফর স্থগিত করেছেন এবং আশা করা হচ্ছে, মে মাসের মধ্যেই সংঘাতের ইতি টানতে চান তিনি। এদিকে মার্কিন মধ্যস্থতাকারীরা ১৫ দফার একটি শান্তি প্রস্তাবও সামনে এনেছে।
বিশ্লেষকদের মতে, ইরান এই যুদ্ধ দীর্ঘায়িত করতে চায়। আটলান্টিক কাউন্সিলের সদস্য নেট সোয়ানসন বলেন, ইরানের মূল লক্ষ্য ছিল টিকে থাকা এবং যুক্তরাষ্ট্রের ওপর অর্থনৈতিক ও জ্বালানি খাতে চাপ সৃষ্টি করা, যাতে ভবিষ্যতে এমন হামলা থেকে বিরত থাকে ওয়াশিংটন।
ইউটি/টিএ