© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভাঙ্গুড়া উপজেলা বিএনপি নেতার

শেয়ার করুন:
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভাঙ্গুড়া উপজেলা বিএনপি নেতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০০ এএম | ২৮ মার্চ, ২০২৬
পাবনার ভাঙ্গুড়া উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নাটোর জেলার বড়াই গ্রামের রাজ্জাক মোড়ে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এ সময় নিহত আব্দুল আজিজের ছেলেও গুরুতর আহত হন।

জানা যায়, আব্দুল আজিজ সততা ও সাদামাটা জীবন যাপনের কারণে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের কাছে উপজেলা বিএনপির অত্যন্ত জনপ্রিয় একজন নেতা ছিলেন।

তিনি দীর্ঘদিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২০২৪ সালের অক্টোবর মাসে উপজেলা বিএনপির আহবায়ক কমিটিতে তিনি সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদ পান। আব্দুল আজিজ ভাঙ্গুড়া পৌর শহরের এক নম্বর ওয়ার্ডের কলকতি মহল্লার বাসিন্দা।

ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন খান সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে আব্দুল আজিজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


ইউটি/টিএ

মন্তব্য করুন