© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফিরেছে সম্মান, ইরান যুদ্ধের পর বিশ্ব এখন আর আমাদের নিয়ে হাসে না: ট্রাম্প

শেয়ার করুন:
ফিরেছে সম্মান, ইরান যুদ্ধের পর বিশ্ব এখন আর আমাদের নিয়ে হাসে না: ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪০ এএম | ২৮ মার্চ, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধের পর বিশ্বজুড়ে আমেরিকা আবারও তার হারানো সম্মান ফিরে পেয়েছে। সাম্প্রতিক এক বক্তব্যে তিনি উল্লেখ করেন, তার শাসনামলে নেওয়া কঠোর পদক্ষেপের ফলে বৈশ্বিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে।

ট্রাম্প এবং তার প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা দীর্ঘদিন ধরেই মিত্র দেশগুলোর সমালোচনা করে আসছিলেন। তাদের মতে, মিত্ররা বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রত্যাশা পূরণে এবং ওয়াশিংটনকে যথাযথ সম্মান দিতে ব্যর্থ হচ্ছিল। তবে ট্রাম্পের বিশ্বাস, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধ এবং তার প্রশাসনের নেওয়া সামরিক অবস্থান সেই সমীকরণ পুরোপুরি বদলে দিয়েছে।

নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে ট্রাম্প বলেন, এক সময় সারা বিশ্বের মানুষ আমেরিকার কথা শুনে হাসাহাসি করত এবং দেশটিকে অবজ্ঞার চোখে দেখত। কিন্তু বর্তমান পরিস্থিতি উল্লেখ করে তিনি দাবি করেন, এখন আমেরিকা বিশ্বের বুকে সবচেয়ে প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রে পরিণত হয়েছে। তার মতে, ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ মার্কিন শক্তির যে মহড়া দিয়েছে, তাতে বিশ্ববাসী আবারও আমেরিকাকে সমীহ করতে শুরু করেছে।

সূত্র: আলজাজিরা।
এসএস/টিএ

মন্তব্য করুন