প্রথমবারের মতো বৈঠকে বসছে সংসদীয় কমিটি ও সরকারি দল
ছবি: সংগৃহীত
১০:৫২ এএম | ২৮ মার্চ, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদীয় কমিটির প্রথম বৈঠক আজ শনিবার (২৮ মার্চ) অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই দিন বিকেলে ক্ষমতাসীন দলের সংসদীয় সভাও আহ্বান করা হয়েছে।
জাতীয় সংসদ সচিবালয়ের এই তথ্য নিশ্চিত করেছে। সংসদ সচিবালয় জানায়, শনিবার বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের লেভেল-২-এ অবস্থিত কেবিনেট কক্ষে সংসদীয় কমিটির এ গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হবে। সংসদ পরিচালনায় নীতিনির্ধারণী এই কমিটির সভাপতি মনোনীত হয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সংসদ নেতা তারেক রহমান, বিরোধী দলের নেতা শফিকুর রহমান, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস উদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, নূরুল ইসলাম মনি, আসাদুজ্জামান, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এটিএম আজহারুল ইসলাম, নাহিদ ইসলাম, নওশাদ জামির।
এদিকে, একই দিন (শনিবার) বিকেল ৪টায় জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা আহ্বান করা হয়েছে। সংসদ ভবনের সরকারি দলীয় সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। সংসদীয় কার্যপ্রণালী ও সমসাময়িক রাজনৈতিক বিষয়ে এই সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।
আরআই/টিএ