© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৬ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪৪৩৩ টাকা

শেয়ার করুন:
৬ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪৪৩৩ টাকা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৫ পিএম | ২৮ মার্চ, ২০২৬
৬ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৪ হাজার ৪৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

শনিবার (২৮ মার্চ) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ বিকেল ৪টা মিনিট থেকেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

কেএন/টিএ

মন্তব্য করুন