© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রাম্প-মোদির ফোন কলে ধনকুব ইলনের যোগদানের খবর অস্বীকার ভারতের

শেয়ার করুন:
ট্রাম্প-মোদির ফোন কলে ধনকুব ইলনের যোগদানের খবর অস্বীকার ভারতের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৩ পিএম | ২৮ মার্চ, ২০২৬
মঙ্গলবার ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প-নরেন্দ্র মোদির ফোনকলে ধনকুবের ইলন মাস্কও যোগ দিয়েছিলেন বলে যে খবর প্রকাশ হয়েছে তা অস্বীকার করেছে ভারত। শনিবার (২৮ মার্চ) এটি অস্বীকার করে নয়াদিল্লি।

তারা স্পষ্ট করেছে যে, ২৪ মার্চের সর্বশেষ টেলিফোন কথোপকথনটি ট্রাম্প এবং মোদির মধ্যে হয়েছিল।

২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলা শুরু হওয়ার পর, মঙ্গলবার ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে আলোচনা করতে ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে ফোন করেছিলেন, যা ছিল দুই নেতার মধ্যে অভিযান শুরুর পর প্রথম আলাপচারিতা।

‘আমরা খবরটি দেখেছি। ২৪ মার্চের টেলিফোন কথোপকথনটি শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যেই হয়েছিল।’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেন।

মুখপাত্র আরও বলেন, ‘যেমনটি আগে বলা হয়েছে, এটি পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে মতবিনিময়ের একটি সুযোগ ছিল।’

এর আগে জানানো হয়, ট্রাম্পের সঙ্গে মোদির ওই ফোন কলে ইলন মাস্ক যোগ দিয়েছিলেন যা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মাস্কের ইতিবাচক সম্পর্কের ইঙ্গিত দেয় বলেও জানানো হয় প্রতিবেদনে।

ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর মাস্ক তার প্রশাসনে দায়িত্ব নেন। কিন্তু দায়িত্ব ছাড়ার পর ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে মাস্কের। সে সময় মাস্ককে কর্মী ছাঁটাইয়ের দায়িত্ব দেয়া হয়েছিল।

সূত্র: এনডিটিভি

এসকে/টিএ

মন্তব্য করুন