স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক
ছবি: সংগৃহীত
০৪:৫৮ পিএম | ২৮ মার্চ, ২০২৬
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার (২৮ মার্চ) এক শোকবার্তায় মন্ত্রী বলেন, দিলারা হাফিজের মৃত্যুতে জাতি একজন মহীয়সী নারীকে হারিয়েছে। তিনি ছিলেন একজন স্নেহশীলা, ধর্মপরায়ণ ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ ব্যক্তি। তার জীবনাচরণ পরিবার ও সমাজে ইতিবাচক প্রভাব রেখে গেছে।
মন্ত্রী মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন, আল্লাহ যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।
উল্লেখ্য, দিলারা হাফিজ আজ সিঙ্গাপুর স্থানীয় সময় বেলা ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৮ বছর। বাসস
এমআই/টিএ