© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানে পালিয়ে বিয়ে করায় মেয়ের শিরচ্ছেদ করলেন বাবা!

শেয়ার করুন:
ইরানে পালিয়ে বিয়ে করায় মেয়ের শিরচ্ছেদ করলেন বাবা!
international-desk
০১:১১ পিএম | ০২ জুন, ২০২০

ইরানে ভালোবাসার অপরাধে ভয়ংকর কাণ্ড ঘটিয়েছেন এক নিষ্ঠুর বাবা। ভালোবাসার মানুষকে পালিয়ে বিয়ের অপরাধে ১৪ বছর বয়সী মেয়ের শিরচ্ছেদ করলেন বাবা। তেহরান থেকে ৩২১ কিলোমিটার উত্তর-পশ্চিমের তালেশ শহরে ওই ঘটনা ঘেটে। ২১ মে রমিনা আশরাফির শিরশ্ছেদ করেছে তার বাবা রেজা আশরাফি। ঘটনার পর পুলিশ ওই ঘাতক বাবাকে গ্রেফতার করেছে। তিনি পুলিশের কাছে ঘটনার কথা শিকার করেছে। এ ঘটনা নিয়ে ইরানজুড়ে তোলপাড় শুরু হয়েছে।

গার্ডিয়ানের খবর অনুযায়ী। ৩৪ বছর বয়সী এক তরুণকে ভালোবাসতো রমিনা। পরিবার তাদের বিয়েতে রাজি হয়নি। মে মাসের মাঝামাঝি ভালোবাসার মানুষের সঙ্গে পালিয়ে যায় রমিনা। ৫ দিন পর তার সন্ধান মেলে। পুলিশ রমিনাকে তার পরিবারের জিম্মায় দিয়ে দেয়; যদিও সে বারবার তাকে বাড়ি না পাঠানোর আকুতি জানায়। তার অনুরোধে সাড়া দেয়নি পুলিশ। ক্ষমা করে দেয়া হয়েছে এমন মিথ্যা প্রলোভনে রেজা আশরাফি রমিনাকে বাড়ি নিয়ে যান। ২১ মে রমিনা তার কক্ষে ঘুমাচ্ছিলেন। এ সময় তার বাবা একটি কাস্তে নিয়ে ঘরে ঢুকে আঘাত করে তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। খবর দ্য গার্ডিয়ানের

 

টাইমস/জেকে

মন্তব্য করুন