© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাদারীপুরে পেট্রোল পাম্পগুলোতে ভ্রাম্যমাণ আদালতের নজরদারি

শেয়ার করুন:
মাদারীপুরে পেট্রোল পাম্পগুলোতে ভ্রাম্যমাণ আদালতের নজরদারি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৭ পিএম | ২৮ মার্চ, ২০২৬
মাদারীপুরে জ্বালানি তেলের সরবরাহ ও মজুত পরিস্থিতি পর্যবেক্ষণে ভ্রাম্যমাণ আদালতের নজরদারি লক্ষ্য করা গেছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে মাদারীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুমের নেতৃত্বে আড়িয়াল ফিলিং স্টেশন, খাঁন ফিলিং স্টেশন, ইউসুফ ফিলিং স্টেশনসহ শহরের বেশ কয়েকটি পেট্রোল পাম্পে এ নজরদারি পরিচালিত হয়।

এতে দেখা যায়, কিছু ফিলিং স্টেশনে নিয়ম মেনে তেল সরবরাহ স্বাভাবিকভাবে চলছে। আবার কয়েকটি স্টেশনে জ্বালানি তেল শেষ হয়ে যাওয়ায় সরবরাহ বন্ধ রয়েছে।

মাদারীপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম জানান, জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এ ধরনের নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কোথাও কোনও অনিয়ম বা মজুতদারির অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসকে/টিএ

মন্তব্য করুন