© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে ট্রাম্পের পরিকল্পনা জানালেন জেডি ভ্যান্স

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে ট্রাম্পের পরিকল্পনা জানালেন জেডি ভ্যান্স

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৩ এএম | ২৯ মার্চ, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও কিছু সময় যুদ্ধ চালিয়ে যেতে চান বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শনিবার (২৮ মার্চ) মার্কিন রক্ষণশীল পডকাস্টার বেনি জনসনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

জেডি ভ্যান্স বলেন, ‘ইরানে যুক্তরাষ্ট্র তার সামরিক লক্ষ্যগুলির অধিকাংশই অর্জন করেছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিকল্পনা করেছেন যুদ্ধ আরও কিছু সময় চালিয়ে যেতে। যেন ইরানের বর্তমান সরকারকে ব্যাপকভাবে দুর্বল করা যায়।’

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট আরও কিছু সময় ধরে এটি (যুদ্ধ) চালিয়ে যেতে চান, যেন ইরানে আবার হামলা চালানোর প্রয়োজন না হয়। ইরানের সরকারকে দীর্ঘ সময়ের জন্য দুর্বল করা প্রয়োজন এবং এটাই উদ্দেশ্য।’

ভ্যান্স স্বীকার করেছেন, যুদ্ধের ফলে জ্বালানির দাম বেড়ে গেছে। শিগগিরই তা কমে যাবে।

ইউটি/টিএ

মন্তব্য করুন