© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাঙামাটিতে জ্বালানি তেল বিক্রিতে জেলা প্রশাসনের জরুরি নির্দেশনা

শেয়ার করুন:
রাঙামাটিতে জ্বালানি তেল বিক্রিতে জেলা প্রশাসনের জরুরি নির্দেশনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৩ এএম | ২৯ মার্চ, ২০২৬
রাঙামাটিতে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে ফিলিং স্টেশনগুলোতে নতুন নির্দেশনা জারি করেছে প্রশাসন। শনিবার (২৮ মার্চ) থেকে এই নির্দেশনা শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। ইতোমধ্যে পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হয়েছে।

বেশকিছু দিন ধরে পাম্পগুলোতে তেল বিক্রয় শুরু হলে, সড়কে বিশৃঙ্খলা, একব্যক্তি একাধিক নেয়ার অভিযোগ, ব্যক্তিগত মজুদসহ নানা অভিযোগের শৃঙ্খলা ফেরাতে পাম্প মালিক ও স্থানীয় প্রশাসন এক জরুরি সভা করে। সভা থেকে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাম্পে তেল আসলেই বিক্রয় না করে। প্রতিদিন গ্রাহক পর্যায়ে তেল বিক্রয় নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

এতে শনিবার, সোমবার ও বুধবার সকাল নয়টা থেকে ১১টা অকটেন এবং রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল নয়টা থেকে ১১টা পর্যন্ত ডিজেল বিক্রি করা হবে। বিকেল ২টা থেকে ৩টা পর্যন্ত সরকারি অফিসগুলো তেল নিতে পারবে। যদি এর পর জমা থাকে তাহলে পরের দিন সেগুলো সাধারণ মানুষের কাছে বিক্রি করা যাবে। রাঙামাটি শহরের হিল ভিউ ফিলিং স্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম জানান, তেল বিক্রয়ে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী শনিবার ডিজেল দেয়া হবে তাও সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত। আশা করছি এতে শৃঙ্খলা ফিরবে।


রাঙামাটি সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন বলেন, শহরের চারটি ফিলিং স্টেশনগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসন সবাই মিলে সংকট সমাধানে কাজ করছি।


ইউটি/টিএ




মন্তব্য করুন