© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নার্গিস বেগম / জামায়াত গড়তে জানে না, তারা শুধু ভাঙে

শেয়ার করুন:
জামায়াত গড়তে জানে না, তারা শুধু ভাঙে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৮ এএম | ২৯ মার্চ, ২০২৬
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, একানব্বইয়ের নির্বাচিত সরকারকে তিন বছরের মাথায় অস্থিতিশীল করতে যারা ভূমিকা রেখেছিল জামায়াত তাদের মধ্যে অন্যতম। তারা গড়তে জানে না, তারা শুধু ভাঙে। তাই আমাদের সজাগ থাকতে হবে।

শনিবার (২৮ মার্চ) বিকালে যশোর শহরে একাত্তরের সব শহীদের স্মরণে আয়োজিত শিশু চিত্রাঙ্কন ও শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নার্গিস বেগম বলেন, কোনো ধরনের মব সৃষ্টি ও অন্যায় আবদারের কাছে মাথা নত করা যাবে না।

তিনি বলেন, যুদ্ধের কারণে বিশ্বব্যাপী সংকট চলছে। সেই সংকট আমাদের দেশেও হবে। ১৯৭৪ সালের দুর্ভিক্ষে আমাদের দেশে খাদ্যের অভাব ছিল না। বণ্টন ব্যবস্থার দুর্বলতার কারণেই আমাদের দুঃখজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এটা সবাই মিলে মোকাবেলা করতে হবে।

শহীদ সুধীর ঘোষ সড়ক এলাকায় শহীদের স্মরণ ও শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান উদযাপন কমিটি আয়োজিত অনুষ্ঠানে দেবব্রত ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন- যশোরের জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, সাংবাদিক সাজেদ রহমান, অ্যাডভোকেট আসাদুজ্জামান, বিষ্ণু সাহা প্রমুখ।

শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান শেষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

এবি/টিএ

মন্তব্য করুন