© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার তাগিদ নেপালের

শেয়ার করুন:
সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার তাগিদ নেপালের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৯ পিএম | ২৯ মার্চ, ২০২৬
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘানশাম ভান্ডারি।

রোববার (২৮ মার্চ) সকালে মন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও নেপালের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে নেপাল বাংলাদেশের সহযোগিতা কামনা করে। বিশেষ করে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার বিষয়ে রাষ্ট্রদূত গুরুত্বারোপ করেন।

দীর্ঘদিন ধরে সৈয়দপুর থেকে সরাসরি কাঠমান্ডুর ফ্লাইট পরিচালনার পরিকল্পনা ছিল নেপাল ও বাংলাদেশের। তবে দেশে একাধিকবার রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে তা হয়নি।

সাক্ষাতের বিষয়ে মন্ত্রণালয় আরও জানায়, এছাড়া ঢাকা–কাঠমুণ্ডু রুটে ফ্লাইটের টিকিট মূল্য যৌক্তিক পর্যায়ে নির্ধারণের বিষয়েও বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। পর্যটন খাতের উন্নয়নে বাংলাদেশ ও নেপাল যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী নেপালের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

এসএন 

মন্তব্য করুন