ইসরায়েলি হামলায় নিহত লেবাননের সাংবাদিকদের দাফন সম্পন্ন
ছবি: সংগৃহীত
০৬:৪৫ পিএম | ২৯ মার্চ, ২০২৬
ইসরায়েলি হামলায় নিহত লেবাননের সাংবাদিকদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২৯ মার্চ) দেশটির রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর দাহিয়ার কবরস্থানে তাদের দাফন করা হয়। জানাজায় অংশ নিতে বিপুলসংখ্যক শোকাহত মানুষ জড়ো হন। এ সময় তারা নিহত সাংবাদিকদের কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, গতকাল শনিবার (২৮ মার্চ) দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় তিন সাংবাদিক ও নয়জন প্যারামেডিক নিহত হয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, জেজিন সড়কে সাংবাদিকদের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে আল-মায়াদিনের সাংবাদিক ফাতিমা ফতৌনি ও তার ভাই ও সহকর্মী মোহাম্মদ নিহত হন। একই হামলায় আল-মানারের সাংবাদিক আলি শুয়াইবও প্রাণ হারান।
আরআই/টিএ