© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রাম্পকে নিয়ে টুইঙ্কেলের পোস্ট ঘিরে বিতর্কের ঝড়

শেয়ার করুন:
ট্রাম্পকে নিয়ে টুইঙ্কেলের পোস্ট ঘিরে বিতর্কের ঝড়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৬ পিএম | ২৯ মার্চ, ২০২৬
বলিউড অভিনেত্রী থেকে লেখক হয়ে ওঠা টুইঙ্কেল খান্না সামাজিক মাধ্যমে বরাবরই সরব। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে তাঁর মন্তব্য প্রায়ই আলোচনার জন্ম দেয়। সম্প্রতি তাঁর একটি নতুন পোস্ট ঘিরে আবারও নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক।

রবিবার ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেন তিনি।

সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর প্রসঙ্গ টেনে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন টুইঙ্কেল।



পোস্টে তিনি লেখেন, “ডোনাল্ড ট্রাম্প যেন আমাদের রান্নাঘরেই ঢুকে পড়েছেন, আর কূটনীতি যেন দেশছাড়া।” একই সঙ্গে ভারতের কূটনৈতিক কৌশলের প্রশংসাও করেন তিনি। 

তাঁর মতে, একদিকে ভ্লাদিমির পুতিন-এর সঙ্গে সম্পর্ক বজায় রাখা, অন্যদিকে ইরান, ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ভারসাম্য রক্ষা এই জটিল সমীকরণকে তিনি মজার ছলে ‘গ্লোবাল গরবা’ বলে উল্লেখ করেছেন।

পোস্টের শেষে অনুরাগীদের উদ্দেশে একটি প্রশ্নও ছুঁড়ে দেন টুইঙ্কেল—তারা কি সবার সঙ্গে মানিয়ে চলতে পছন্দ করেন, নাকি সরাসরি নিজের মতামত প্রকাশ করেন?

টুইঙ্কেলের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ তার রসবোধের প্রশংসা করছেন, আবার কেউ সমালোচনাও করছেন। 


পিআর/টিএ

মন্তব্য করুন