না ফেরার দেশে অভিনেতা রাহুল অরুণোদয়
ছবি: সংগৃহীত
০৮:১০ পিএম | ২৯ মার্চ, ২০২৬
টলিপাড়ায় দুঃসংবাদ ছড়াল। ৪৩ বছর বয়সী অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় শুক্রবার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে দিঘার তালসারিতে জলে নেমে তলিয়ে যান। স্থানীয় সূত্রে জানা গেছে, জলের তলায় কিছুক্ষণ থাকার পর টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই অভিনেতার মৃত্যু হয়। দিঘা হাসপাতালে প্রাথমিক ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে।
ধারাবাহিকের জেঠুর চরিত্রে অভিনয় করা ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শুটিংয়ের প্যাক আপের পরে রাহুল জলাশয়ে নামেন। তিনি বলেন, “জলে ডুবে মৃত্যু হয়েছে। ঘটনা মর্মান্তিক। অনেকটা সময় পরেও তাঁকে না পেয়ে উদ্ধার করা হয়।” শোনা যাচ্ছে, রাহুল আরও কয়েকটি শট দিতে চাচ্ছিলেন। শুটিংয়ের সময় সকলের সঙ্গে তালসারিতে উপস্থিত ছিলেন অভিনেতা।

ভাস্কর আরও বলেন, “এমন ঘটনা ভাবতেই পারিনি। সুস্থ ও তরতাজা মানুষটি এভাবে চলে যাওয়া ভীষণ শোকে ফেলে দিয়েছে।” এই দুর্ঘটনা টলিপাড়ায় শোকের ছায়া ফেলেছে।
অভিনেতার মৃত্যু শিল্পী মহলে গভীর দুঃখের কারণ হয়েছে। শুটিং সংক্রান্ত এই ঘটনা এবং দিঘা হাসপাতালের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই পুরো সত্যতা জানা যাবে।
পিআর/টিএ