© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শেষ হচ্ছে আয়কর রিটার্নের সুযোগ, জরিমানা এড়াতে যা করবে

শেয়ার করুন:
শেষ হচ্ছে আয়কর রিটার্নের সুযোগ, জরিমানা এড়াতে যা করবে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১১ এএম | ৩০ মার্চ, ২০২৬
২০২৫-২৬ করবর্ষের ব্যক্তিশ্রেণির আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা শেষ হচ্ছে মঙ্গলবার (৩১ মার্চ)। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যারা রিটার্ন দিতে পারবেন না, তাদের জরিমানা এড়াতে অবশ্যই অনলাইনের মাধ্যমে সময়ের আবেদন করতে হবে। আবেদন করলে করদাতারা কোনো অতিরিক্ত কর বা জরিমানা ছাড়াই রিটার্ন জমার জন্য আরও ৯০ দিন পর্যন্ত সময় পেতে পারেন।

রোববার (২৯ মার্চ) এনবিআর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এনবিআর বলছে, এবারের করবর্ষে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

এনবিআরের তথ্যমতে, এখন পর্যন্ত ৫০ লাখের বেশি করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন। এর মধ্যে ৪১ লাখ ৫০ হাজারের বেশি করদাতা সফলভাবে তাদের রিটার্ন অনলাইনে দাখিল করেছেন। তবে যারা এখনো প্রস্তুতি নিতে পারেননি, তাদের জন্য অনলাইন সিস্টেমেই ‘টাইম এক্সটেনশন’ বা সময় বৃদ্ধির মেন্যু রাখা হয়েছে। গত কয়েক দিনে ৫ হাজারের বেশি করদাতা এই সুযোগ নিয়েছেন এবং দ্রুততম সময়ে তাদের আবেদন মঞ্জুর করা হয়েছে।

টিজে/টিএ 

মন্তব্য করুন